বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা:
নতুন বছরে নতুন বই পেয়ে প্রতি বছর আনন্দে মেতে উঠতো শিক্ষার্থীরা। কিন্তু এ বছর এই আনন্দের কিছুটা ব্যত্বয় ঘটেছে। এবার প্রাথমিক স্তরে কেবল চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। বাঁকি সকল ক্লাসের শিক্ষার্থীরা পেয়েছে ৫০ ভাগ বই। অপর দিকে মাধ্যমিক পর্যায়ে মাত্র তিন বিষয়ের উপর বই পেয়েছে কেবল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘায় গত বছরের প্রথম দিন বই উৎসবে মেতেছিল ৪২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন-সহ ১০২ টি, মাধ্যমিক স্তরে ৪৯ টি এবং মাদ্রাসা ১১টি। এসব শিক্ষার্থীদের মধ্যে মোট ৪ লক্ষ ২৮ হাজার বই বিতরণ করা হয়। তবে এবার নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি বলে দাবি করেছেন উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম মাহমুদুল হাসান।
বাঘা উপজেলার অমরপুর ধন্দহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো: কামরুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার ২০০৯ সাল থেকে দেশব্যাপী নতুন বই বিতরণের উদ্যোগ নেন। তখন থেকে পহেলা জানুয়ারি সারাদেশে একযোগে বই বিতরণ উৎসব শুরু হয়। এটা অন্যান্ত ইতিবাচক বলে মন্তব্য করেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ-সহ সুশিল সমাজের লোকজন। তবে এবার নানা জটিলতার কারনে নতুন বছরের প্রথম দিন আমরা কেবল ষষ্ঠ শ্রেণীর বাংলা, ইংরেজী এবং গণিত বই বিতরণ করতে পেরেছি। বাঁকি অন্যান্য ক্লসের কোন শিক্ষার্থীরা বই পাইনি বলে তিনি উল্লেখ করেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, আমরা যে বই গুলো আগে পেয়েছি সে গুলো বছরের প্রথম দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। তবে আজ ( ১ জানুয়ারি ) তেও অনেক ক্লাসের বই এসছে। আমরা আশা করছি চলতি এক-দুই সপ্তাহের মধ্যে সকল ক্লাসের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাবে।