সর্বশেষ সংবাদ :

নগরীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), রানা (৩১), রফিকুল ইসলাম (৩৭), মাসুদ (৪০), শাহীন (৩৯), জাকির হোসেন (৩৬) ও সুমন (৩২)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গত (২৯ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগর বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই হেদায়েত উল্লাহ ও তাঁর টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ৮ টার দিকে বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: December 31, 2024 | সময়: 7:19 am | সুমন শেখ