নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের গ্রেপ্তার ২৪

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ রানা(৪৩) ও ইনজামামুল হক কানন (২৮)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি দক্ষিনপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মনাগরীর বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও ইনজামামুল হক রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার একরামুল হকের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪ | সময়: ৬:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর