সর্বশেষ সংবাদ :

রহনপুরে ঢাকা কোচ টার্মিনালের উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে রহনপুর -ভোলাহাট সড়কের নুনগোলায় এ টার্মিনালের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ জামায়াত নেতা লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা তারিক আহমেদ, জামায়াত নেতা ড. মিজানুর রহমান ও তরিকুল ইসলাম বকুল, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ি মুখলেসুর রহমান ও খাইরুল ইসলাম, শ্রমিক নেতা আনারুল ইসলাম আনার।
প্রসঙ্গত, আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট ও রহনপুর থেকে ঢাকাগামী নৈশকোচগুলো এ নতুন টার্মিনাল থেকে ছেড়ে যাবে।


প্রকাশিত: December 30, 2024 | সময়: 6:39 am | সুমন শেখ