বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস রিপোর্টার: ভিয়েতনামের হালংবে তে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ এ মারিন আশরাফী কিওরোগী ইভেন্ট (ফাইট) প্রতিযোগীতায় রৌপ্য পদক অর্জন করে। ৬ থেকে ৯ ডিসেম্বর খেলাগুলো অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর রাজশাহী শাখা- রাজশাহী বিভাগীয় তায়কোয়নদো এসোসিয়েশন এর তায়কোয়ানদো খেলোয়াড়। এছাড়াও তার ২০২৪ সালের বিগত প্রতিযোগীতাগুলিতে রয়েছে ২টি স্বর্ণ , ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক।
মারিন আশরাফী বলেন, প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই। তার অপরিসীম সহযোগীতা ও উচ্চ প্রশিক্ষণ না পেলে কিছুই সম্ভব ছিল না। আমার স্বপ্ন ভবিষ্যতে আমি একজন অলিম্পিক খেলোয়াড় হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশেকে সম্মানিত করবো।