সর্বশেষ সংবাদ :

লালপুরে ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামের সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার চামটিয়া গ্রামের রাস্তার পাশে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুকুমার (৩০)। তিনি গোপালপুর পৌরসভার বাহাদীপুর মহল্লার মৃত যুগোলের ছেলে। নিহত সুকুমারের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা রাস্তার পাশে রক্তাক্ত একটি লাশ পড়ে থাকতে দেখে দ্রুত থানায় খবর দেন। নিহতের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেবা কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।


প্রকাশিত: February 3, 2025 | সময়: 5:56 am | সুমন শেখ