বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. রফিকুল ইসলাম বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোন একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অন্যদিকে, বুধবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন।
এবিষয়ে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, প্রক্টর স্যার (সাবেক) তার পায়ে অস্ত্রোপচার করেছে। তাই শারীরিকভাবে অসুস্থ। বিষয়টি তিনি চিঠির মাধ্যমে আমাকে নিশ্চিত করেছেন।
সানশাইন / শামি