বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব আর নেই

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব (৫৬) বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর বাগমারা পিএফজি’র উপদেষ্টা ছিলেন।

 

রাজনৈতিক নেতার পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে নিজ গ্রাম ভবানীগঞ্জ হেদায়েতীপাড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার ছেলে ব্যবসায়ী নাজমুল হক সকলের কাছে দোয়া চেয়েছেন।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine