, , ।
স্টাফ রিপোর্টার: বর্তমানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা এবং রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপন জরুরী। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তীব্র তাপদাহের কারণে শহরের পরিবেশ রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তাই শহরের প্রধান প্রধান সড়ক, বাইপাস রোড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রসার আঙিনার আশেপাশের খালি জায়গায় গাছের চারা রোপণ করার লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ পালন করা হয়।
অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার), বেলা ১২:০০ টায় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালনা পর্ষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচীর ৪র্থ ধাপে “মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, কোট একাডেমী ও কোর্ট মসজিদ” প্রাঙ্গনে ২৬৫ (দুই শত পয়ষট্টি) টি মেহগনি ও বিভিন্ন ফলের গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপহার হিসেবে প্রদান করা হয়।
চারা রোপণ শেষে রাজশাহী চেম্বারের সভাপতি, হাসেন আলী, পরিবেশের সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাস্থ্যকর নগরী উপহার দিতে ব্যবসায়ীদের পাশাপাশি নগরীর সকল স্তরের মানুষকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ রেজাউল করিম, গোলাম সাকলাইন, ফরহাদ হোসেন।