বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: সেচ নীতিমালা পরিবর্তন করে কৃষকবান্ধব নীতিমালা ও কৃষক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সেচ পাম্পের অপারেটর নির্বাচনে দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র অঞ্চলের জেলাগুলো মারাত্মক খরার ঝুঁকি হওয়ায় ২০০৮ সালে বিএমডিএ সেচ নীতিমালা প্রনয়ন করে। এই নীতিমালার দোহাই দিয়ে বরেন্দ্র ডিপগুলো পরিচালনা করে প্রভাবশালীরা। ফলে সেচকে কেন্দ্র করে কৃষক মৃত্যু, মারামারি, ডিপ দখল, পানির অন্যায্যতা, পানি হীনতা এবং প্রান্তিক কৃষকেরা পানির অধিকার বঞ্চনার শিকার হচ্ছেন।তারা বিএমডিএর বৈষম্যমূলক সেচ নীতিমালা-২০০৮ পরিবর্তন করে কৃষকবান্ধব করার দাবি করেন। এছাড়াও বরেন্দ্র এলাকার জলাধার, খাল-খাড়ি, নদ নদীগুলো খনন করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।