সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাসি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপুর এলাকায় বনপাড়া-লালপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাসি বেগম জেলার লালপুর উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের ভ্যানচালক আবু মুসার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হাসি বেগম সুগার মিলের ফার্ম থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪৫৫৬) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।


প্রকাশিত: August 19, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর