সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের যোগদান

আত্রাই  প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তিনি এক সাক্ষাতে বলেন,আমি সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আত্রাইয়ের মানুষকে নিয়ে উপজেলাকে মডেল উপজেলা গড়ার জন্য কাজ করবো।

 

তিনি আরও বলেন,আমি যেহেতু এই উপজেলায় নতুন,তাই আমার একটু সময় লাগবে জানতে,বুঝতে। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করলে কোনো প্রশ্ন উঠবে না।

এসময় নতুন উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেনসহ আত্রাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তরা। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন প্রমুখ।


প্রকাশিত: October 31, 2024 | সময়: 6:48 pm | Daily Sunshine