রাজশাহী চেম্বারের পরিষদ ভেঙে দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর দাবিতে স্বারকলিপি দেয়া হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেএ স্বারকলিপি দেয়া হয়েছে রাজশাহীর ব্যবসায়ী সম্নয় পরিষদের উদ্যোগে। সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
স্বারকলিপিতে তারা বলেন, আমরা রাজশাহীর সর্বস্তরের ব্যবসায়ীরা রাজশাহী ব্যবসায়ী সমন্বয় জনবিচ্ছিন্ন পরিষদের মাধ্যমে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অনির্বাচিত, অযোগ্য, বর্তমান পরিষদ ভেঙ্গে দিয়ে একটি অন্তরবর্তীকালীন কমিটি গঠন করতে হবে। পাশাপাশি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করার জোর দাবী জানাচ্ছি। চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্স এর বর্তমান পরিচালনা পরিষদের অনেকে ফৌজদারী মামলার আসামী হিসাবে পলাতক আছেন। ফলে রাজশাহী চেম্বার অব কমার্স কার্যত স্থবির হয়ে গেছে।সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা, ট্যাক্স প্রদান সংক্রান্ত জটিলতা, আমদানী রপ্তানী সংক্রান্ত এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মূল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন। স্মারক লিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন চেম্বার অব কমার্স একটি এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের বর্তমান পরিচালনা পরিষদের অযোগ্য তার কারণে এবং কেউ কেউ ফৌজদারী মামলার আসামী হয়ে পলাতক থাকার কারণে রাজশাহী চেম্বারের কার্যক্রম মুলত স্থবির হয়ে পরেছে। ফলে রাজশাহীর ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতা, ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে জটিলতা, ট্যাক্স প্রদান সংক্রান্ত জটিলতা, আমদানী-রপ্তানী সংক্রান্ত জটিলতা এবং নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মুল্য মনিটরিং সংক্রান্ত জটিলতা নিরসনে চেম্বার অব কমার্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
কর্মসুচীতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ সভাপতি মমতাজ উদ্দিন, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ ছাত্তার, মহানগর কাচাঁমাল পাইকারী ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, মহানগর গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান, গণকপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন টেক্কা, হার্ডওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শাহ্ আলম বাবুলিন, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক আজম আলী, রাজশাহী পরিবেশক সমিতির নির্বাহী সদস্য চন্দন সরকার, কুরিয়ার সার্ভিস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বুলবুল হোসেন, রিকন্ডিশন বাইক বিক্রেতা সমিতির সভাপতি আমান মাহ্তাব, সাধারণ সম্পাদক জুবায়ের শেক প্রমুখ।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ