সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন

জয়পুরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার কঠোর নিরাপত্তায় মধ্যে দিয়ে দেশের বৃহত্তম চিনিকল- জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ’২৫ চিনিকলের কে.জি এবং উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় ভোট গণনা শেষে মোট ২৩টি পদে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ৯টি কার্যনির্বাহী কর্মকর্তা এবং ১৪টি সদস্য পদে প্রাপ্ত সর্বোচ্চ ভোটের ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে আলী আকতার, সহ-সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে জায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে আব্দুল হান্নান, অর্থ সম্পাদক পদে জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের পারভেজ, দপ্তর সম্পাদক পদে ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল কাদের (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক পদে আনিসুর রহমান এবং কার্যকরী পরিষদ সদস্য পদে মনজুরুল ইসলাম, রকিবুল হাসান, একেএম ইকবাল হোসেন, টিপু সুলতান, সোহেল রানা, আব্দুল আলীম, মিন্টু মিয়া, মাহফুজুর রহমান, মাসুদ রানা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, প্রশান্ত কুমার দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিকুরুল ইসলাম ও আজাহার আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) আতিকুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ ফলাফল ঘোষণা করেন।


প্রকাশিত: January 25, 2025 | সময়: 7:49 am | সুমন শেখ

আরও খবর