বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে এক শিশু এবং ঝিল্লিপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা মারা গেছেন। ঘটনা দুটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।
বালতির পানিতে ডুবে মারা যাওয়া ১৩ মাসের মারিয়া খাতুন হলো শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজানতে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গেলে তার মৃত্যু হয়। শাহাবাজপুর ইউপি সদস্য হুমায়ুর কবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।
অররদিকে একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের নালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লি পাড়া এলাকায় লুসি বেগম (৭০) রাস্তা দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মহিলা নয়ালা ভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত তাইজুল ইসলামের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করেন।