বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা ১) তৌফিক ইমাম। শনিবার বিকেল তিনটায় রহনপুর স্টেশন আসলে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রেলস্টেশনের কর্মকর্তারা।
পরে তিনি রেলওয়ে স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ, টিকিট বিক্রি কার্যক্রম মনিটরিং ও স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, পশ্চিমা রেলের (রাজশাহী) সহকারী প্রকৌশলী এ এম রিয়াদুল ইসলাম, রহনপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদসহ অন্যরা।
পরিদর্শনকালে যুগ্মসচিব তৌফিক ইমাম বলেন উন্নয়নতো জনগনের জন্য, তাই রেলস্টেশনের উন্নয়নের প্রয়োজন। তিনি রেলস্টেশন পরিষ্কার পরিচ্ছদসহ অন্যান্য বিষয়ে তিনি পরিদর্শনে এসেছেন।
রহনপুর রেলস্টেশন সংলগ্ন জায়গায় উচ্ছেদের ব্যাপারে ব্যবসায়ী নেতা আশরাফুল হক আশরাফ যুগ-সচিবকে অবহতি করলে তিনি জানান জিএম সাহেব স্টেশনে আসবেন তখন এ বিষয়ে তিনি কথা বলবেন। ধাপেধাপে তারা স্টেশনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি জানান।