বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর নওগাঁ:
দেশের অন্যান্য স্থানের মতো মহাদেবপুরেও হিন্দুধর্মের সর্ববৃহৎ শারদীয় দূর্গা উৎসব উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করছে আনসার ও ভিডিপি সদস্যরা। উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন হিন্দু পল্লীতে ১শ ৫০ টি দূর্গা পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। এ সকল পূজা মন্ডপে উপজেলা আনসার কর্মকর্তা ইব্রাহিম হোসেন ইতিমধ্যেই ৯শ ৭০ জন আনসার ও ভিডিপি সদস্যকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত করেছেন। এদের মধ্যে ৩শ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য রয়েছে।
উপজেলার অধিক গুরুত্বপূর্ণ ৩৫টি পূজা মন্ডপে ৮জন করে, গুরুত্বপূর্ণ ১শ” ২টি পূজা মন্ডপে ও সাধারণ ১৩ টি পূজা মন্ডপে ৬জন করে আনসার সদস্য ২৪ ঘন্টা ডিউটি পালন করবে। যাতে করে কোন দূষকৃতিকারী মহল ঘোলা পানিতে মাছ শিকার করে জাতীয় ইসু তৈরি করতে না পারে। আনসার সদস্যদের পাশাপাশি উৎসব চলাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা পেল্ট্রোল ডিউটি অব্যাহত রাখবে।
তাছাড়াও পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব এবং পদক্ষেপ পূজা আয়োযোগদের সাহস যোগাচ্ছে। অপরদিকে পূজা উদযাপনকারীরা মনে করেন, আবহমানকাল ধরে মহাদেবপুরের ঐতিহ্য ও সহমর্মিতার সংস্কৃতি লালন হচ্ছে তা, সবার সহযোগীতা ও ঐক্যবোধের চেতোনা সমৃদ্ধ করবে। উল্লেখ্য যে শারদীয় দূর্গা উৎসব চলাকালিন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষে মহাদেবপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস এর উদ্যোগে উপজেলা পরিষদ ক্যামপাশে (৮ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আনসার সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, আনসার ও ভিডিপি নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ নাজমুল আশফাক, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, ছাত্র আব্দুল্লাহ প্রমুখ।