বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থানে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ মতবিনিময়গুলো অনুষ্ঠিত হয়।
মান্দা: নওগাঁর মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে উপজেলা বিএনপি মতবিনিময় সভা করেছে। সোমবার বিকেলে সতিহাট কেটি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ ও রফিকুল ইসলাম সরদার, যুবদলনেতা বেলাল হোসেন, অ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিকুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহান, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান ও মাসুদ রানা, ছাত্রদলনেতা আব্দুল হালিম দুলাল প্রমুখ।
বাঘা: রাজশাহীর বাঘায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উৎযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাঘা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবিহা সুলতানা ডলি,বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আবু সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত),উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অশিত কুমার ওরুপে বাকু পান্ডে, ও সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহাসহ সকল পুজা উৎযাপন কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক।
এদিকে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, এ বছর বাঘায় ৪৮টি পুজা মন্ডপের আয়োজন করা হয়েছে।পূঁজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। আমরা আশা করছি ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পুজা উৎযাপন করা হবে।
সভায় দূর্গাপূজা চলাকালীন সময় (রাত্রীকালীন) বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিস শাখার ডি.জি.এম, সুবির দত্তকে অনুরোধ জানানো হয়।
শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা। সোমবার রাতে সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার নিজ বাসভবনে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সাবেক সভাপতি শিবগঞ্জ পৌর বিএনপি, সাবেক চেয়ারম্যান আলম, হাফিজুর রহমান সুমন সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, আবুল বাশার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের থেকে আলোচনা করেন প্রদীপ বরঘড়িয়া সহ-সভাপতি শিবগঞ্জ শ্মশান কমিটি, সুশান্ত সাহা, বিদ্যুৎ পাল প্রচার সম্পাদক পূজা উদযাপন কমিটি,আশীষ বাড়ালা,অসিত দত্ত।
জয়পুরহাট: শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এবং সভা শেষে প্রতিটি মন্দিরের জন্য নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভাদসা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্যানেল চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ সময় অন্যদের মধ্যে- ইউনিয়ন পরিষদের প্রশাসনিক অফিসার আবু মুসা, হিসাব সহকারি হুমায়ুন কবির, ইউপি সদস্য সামসুল ইসলাম, রবিউল ইসলাম, রেজাউল করিম লিটন,সাবুদ হোসেন, আফসার আলী, টিটু মজিদুল ইসলাম,আব্দুল মান্নান, আলী সাখিদার পিন্টু, আঃ হান্নান কান্দী, আশরাফ হোসেন, আব্দুল বাছেদ, মুন্না পারভেজ, মোছা: মেমী বিবি, রাহিমা আকতার, পলাশী রানী মন্ডল এবং উদ্যোক্তা- জহুরুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ওই ইউনিয়নের মোট ২৩টি মন্দিরের সভাপতি- সম্পাদকের নিকট ২হাজার টাকা করে ৪৬ হাজার টাকা এবং ৫০ কেজি করে মোট ১ হাজার ১৫০ কেজি চাল বিতরণ করা হয়।