, , ।
মোঃ রাজন আলী, স্টাফ রিপোর্টার:
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুঠিয়া উপজেলার শিবপুর হাট এ সেচ্ছাসেবী ফাউন্ডেশন “হিলফুল ফুজুল” এর বৃক্ষ রোপন কর্মসূচি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
শিবপুর হাট জায়গির পাড়া নুরনী হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে বক্তব্য রাখেন “হিলফুল ফুজুল” সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সাঈদ হাসান।
বক্তব্য রাখেন বানেশ্বর “সেবা ফাউন্ডেশন” এর সদস্য মো: রবিউল আওয়াল আকাশ। আরও বক্তব্য রাখেন, শিবপুর হাট জায়গির পাড়া নুরনী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক নাজমুল হোসেন ও ইমাম সাহেব, দুর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুসা মিয়া, শামিম হোসেন-সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানাব এ.কে.এম. নুর হোসেন নির্ঝর তার বক্তব্যে বলেন, এই সংগঠনটি মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর সময় কাল থেকেই প্রচলিত। এটা একটি সেচ্ছাসেবী সংগঠন, তাই সংগঠনের কর্মীরা যেন কোন অপকর্মে সাথে জড়িত না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি বলেন,সংগঠনটিকে আইনের মধ্যে থেকে সব রকম সহযোগিতার কথা উল্লেখ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.কে.এম. নুর হোসেন নির্ঝর এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন পবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোফাক্কারুল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
আলোচনা সভা শেষে শিবপুর হাট মার্কেটের সামনে বনজ ও ওষুধি গাছের চারা রোপন এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।