বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ধামাইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, সমাজ থেকে মাদক নির্মূল করা, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, এবং সু-শৃংখল সমাজ গঠনের লক্ষ্যে ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার হরিতকিডাঙ্গা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে মানববন্ধনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। সমাজে মাদকের কু- প্রভাব তুলে ধরে বক্তব্য প্রদান করেন ওসি তদন্ত হাবিবুর রহমান, ১নং ধামইরহাট ইউপি চেয়াারম্যান এটিএম বদিউল আলম ও ছাত্র প্রতিনিধিগণ।
সানশাইন / শামি