বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: জান্নাতের যুবকদের সরদার হজরত ইমাম হুসাইন (আ.) এবং কারবালার শহীদদের স্মরণে রাজশাহীতে শোক মিছিল বের করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) আঞ্জুমান, গোলাম ও আহলুল বাইয়াতের ব্যানারে কারবালার শহীদদের স্মরণে চল্লিশার শোক মিছিল বের করে।
মিছিলটি নগরীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। মিছিলে কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক বৃদ্ধসহ সব বয়সের মানুষ অংশগ্রহণ করে। মিছিলে অংশগ্রহণকারী সকলেই কালো জামা পরিধান করে এবং একই সাথে কারবালার শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ। এছাড়াও শহীদদের স্মরণে তারা অনেক ব্যানার প্রদর্শন করে।