সর্বশেষ সংবাদ :

স্বাধীন বাংলাদেশ গড়ায় ফুটবলারদের ভূমিকা ছিল অনন্য : শাহরিয়ার

নুরুজ্জামান,বাঘা :

স্বাধীন বাংলাদেশ গড়ায় ফুটবলারদের অসাধারণ ভুমিকা ছিল উল্লেখ করে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট-বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম বলেন, বাঘার ফুটবলে গতি এসছে। তারা পূর্বের যে কোন সময়ের চেয়ে আজকে ভালো খেলা উপহার দিয়েছে। আমার বিশ্বাস আমাদের সোনার খেলোয়াররা একদিন সোনার দেশ গড়বে। মঙ্গলবার (৩০-জুলাই) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুধর্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত খেলা মঞ্চে শাহরিয়ার আলম বলেন, গত ১৫ বছরে আমাদের দেশে অভূত পূর্ব উন্নয়ন হয়েছে। এটি চক্রান্তকারীরা মেনে নিতে পারছে না। যার বাস্তবতা আমরা সাধারণ শিক্ষার্থীদের নামে সম্প্রতি ঘটে যাওয়া কোটা আন্দোলনে লক্ষ্য করেছি। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে । এর নৈপথ্য কারা রয়েছে তা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। তিনি কোটা আন্দোলনে নিহতদের আত্নতার মাগফিরাত কামনা-সহ ১ মিনিট নিরবতা পালন এবং গত মাসের ২২ তারিখ আক্কাছ বাহিনীর হাতে আহত বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মারা যাওয়ায় তাঁর শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে বিকেল ৪ টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনুধর্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় যে দুটি দল অংশ গ্রহন করে তার মধ্যে বাঘা পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করেন। খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ সম্মানীত অতিথি বৃন্দ।

 

উক্ত খেলা ও পুরুস্কার বিতারণ মঞ্চে অন্যান্যদের উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা: সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা আ’লীগের সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক জাফর ইকবার, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার , সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আ’লীগের সাদারণ সম্পাদক রিমন আহাম্মেদ বাপ্পী ,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি এবং চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবলু দেওয়ান-সহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার-হাজার দর্শক ।

 

উক্ত খেলা পরিচালনা করেন মোমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হানিফ ইকবাল ও রানা। খেলার ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আবু হানিফ ও বিপ্লব কুমার রায়। এর আগে শাহরিয়ার আলম বাঘা অটিষ্টিক (প্রতিবন্ধী)বিদ্যালয়ের নব-নির্মিত ভবন এর শুভ উদ্বোধন করেন।

সানশাৈইন / শামি


প্রকাশিত: July 30, 2024 | সময়: 8:59 pm | Daily Sunshine