রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন (কারফিউ) জারী করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) (২৮ জুলাই) রবিবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে সন্ধ্যা ৬ টার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ