সর্বশেষ সংবাদ :

পবায় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি

স্টাফ রিপোর্টার: পবায় জাতীয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওহাটা উচ্চ বিদ্যালয়ে খেলার সমাপনি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. জাহিদ হাসান।
নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, তেঘর দাখিল মাদ্রাসার সুপার রেজওয়ানুল হক পিনু মোল্লা, প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল।
দলীয় ইভেন্টে ফুটবল খেলায় বালকে চ্যাম্পিয়ন হয় ইউসেপ টেকনিকাল স্কুল ও রানারআপ হয় মাসকাটাদিঘী বহুমুখী স্কুল এন্ড কলেজ, ফুটবল খেলায় বালিকায় চ্যাম্পিয়ন হয় দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, কাবাডি বালকে চ্যাম্পিয়ন হয় দারুশা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় কুলপাড়া উচ্চ বিদ্যালয়, কাবাডি বালিকা চ্যাম্পিয়ন হয় কসবা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, হ্যান্ডবলে বালকে চ্যাম্পিয়ন মাসকাটাদিঘী বহুমুখী স্কুল এন্ড কলেজ, হ্যান্ডবল বালিকায় চ্যাম্পিয়ন হয় হাটরামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়।
ব্যক্তিগত ইভেন্টে-দাবায় বড় বালকে চ্যাম্পিয়ন হয় ইউসেপ টেকনিকাল স্কুল থেকে আহানাফ আবিদ এবং রানারআপ হয় বসুয়া উচ্চ বিদ্যালয় থেকে সামিউল ইসলাম, দাবায় মধ্যম বালকে চ্যাম্পিয়ন হয় রাজশাহী সরকারি পাটকল উচ্চ বিদ্যালয় থেকে সাজিদ সরকার এবং রানারআপ হয় দাদপুর দাখিল মাদ্রসা থেকে সিয়াম আহমেদ, দাবায় বড় বালিকায় চ্যাম্পিয়ন হয় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে নিশি আক্তার, দাবায় মধ্যম বালিকায় চ্যাম্পিয়ন হয় অধ্যাপক নজিবুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মনিরা খাতুন এবং রানারআপ হয় মাসকাটাদিঘী বহুমুখী স্কুল এন্ড কলেজ থেকে আফিয়া নওয়ার।


প্রকাশিত: September 26, 2025 | সময়: 12:57 am | সুমন শেখ