সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট পৌরসভার ভাগাড় রূপ নিতে যাচ্ছে শিশু পার্কে

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার শুভ ভাবনায় আবর্জনার স্তুপটি রূপ নিতে যাচ্ছে দৃষ্টি নন্দন শিশু পার্কে। জয়পুরহাট পৌরসভার আওতাধীন খঞ্জনপুর এলাকায় ২.৯ একর জমিতে প্রায় ১৫ বছর যাবত পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত বর্জ ফেলে স্তুপ করা হতো, যা ছিল অস্বাস্থ্যকর এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই আবর্জনার স্তুপ নিয়ে এলাকাবাসীর তীব্র প্রতিবাদের পরেও কোনো প্রতিকার পাননি স্থানীয় বাসিন্দারা।
২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের পরে জয়পুরহাট পৌরসভার প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, এলাকাবাসী ও হাজার হাজার পথচারীর দুর্ভোগের কথা চিন্তা করে এবং শিশুদের বিনোদনের জন্য কি করা যায় এমন ভাবনা থেকে সিদ্ধান্ত নেন খঞ্জনপুর এলাকায় পৌরসভার দুর্গন্ধময় আবর্জনার স্তূপটিকেই দৃষ্টিনন্দন এবং পরিবেশবান্ধব কিছু করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।
ষনিবার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী বলেন, আমি দায়িত্ব পাবার পর থেকেই অস্বাস্থ্যকর ওই জায়গাটা সংস্কারের কথা ভাবছিলাম। এই পথ দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং এর পাশেই বেশ কিছু পরিবার বসবাস করেন তাদের দুর্ভোগের কথা চিন্তা করে সেই পরিকল্পনা মাফিক ২০২৫-২৬ অর্থবছরে কিছু কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবং ২০২৬-২৭ অর্থ বছরে রিজিলিয়েন্ট আরবান টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টে উল্লেখিত প্রজেক্টের মাধ্যমে পার্কের পুরো কাজটি সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছি।
এই ব্যাপারে এলাকাবাসী ও পথচারী বেশ কজনের সাথে কথা হয়ে, রূপালী, আরিফ, আমিনা, মমিনুল, সিদ্দীক এক বাসিন্দা বলেন এই ভাগাড়ের দুর্গন্ধ আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল পৌর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া করি দেরিতে হলেও আমাদের কথা বিবেচনা করেছেন।
শুক্রবার দুপুরে প্রকল্পের প্রাথমিক কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল করিম, লেবার ইন্সপেক্টর হেলাল উদ্দিন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী লেবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী এবং এলাকাবাসী।


প্রকাশিত: August 10, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ