সর্বশেষ সংবাদ :

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানরগ পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল ও ৭৫০ মি.লি. গ্রাম বিদেশী মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


প্রকাশিত: July 28, 2024 | সময়: 6:21 am | সুমন শেখ