বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ হারিয়েছে জয়নাল হোসেন (১৩) নামের এক কিশোর। শনিবার (৮ জুন) সকালে রাজশাহীর তানোর উপজেলার সদর পৌরসভার শিতলী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জয়নাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় ওই কিশোর জাম পাড়ার জন্য গাছে ওঠে। এক পর্যায়ে দুর্ঘটনাবশত: সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।