মোহনপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রির্পোটার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বেলা ১১টার উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
এ সময় ছিলেন, কেশরহাট পৌর মেয়র মহিদুজ্জামান শহিদ, আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, অফিসার ইনর্চাজ (ওসি) হরিদান মন্ডল, পর্যবেক্ষক এমাজ উদ্দিন মোল্লা, ব্র্যাক জেলার ম্যানেজার তৃদ্বিপ চন্দ্র গৌড়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন।
আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে হওয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানী হাট অতিরিক্ত টোল আদায় না হয় এবং সরকারি ভাবে আদায়কৃত টোলের চার্ট উম্মুক্তস্থানে সাঁটানো হয় এ বিষয়ে তাগিদ দেওয়া হয়।


প্রকাশিত: মে ২৪, ২০২৪ | সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর