সর্বশেষ সংবাদ :

রবিবারও রহনপুর পৌর এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখলো নেসকো

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লি: (নেসকো) টানা ৬ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের ২য় দিনের মতো রোববারও রহনপুর পৌর এলাকার অপরাংশেও ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে নেসকো।
গাছপালা কাটার খোঁড়া অজুহাতে সারাদেশে হিট অ্যালর্ট জারির মধ্যে রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার আরও প্রায় ১০টি মহল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে তারা। এরআগে শনিবার একই সময় একই কায়দায় পৌর এলাকার একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
এদিকে, সারাদেশে জারি করা হিট এ্যালার্টের মধ্যে রবিবারও দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। নোটিশ অনুযায়ী আগামীকাল ও পরশু নাচোল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা রয়েছে।


প্রকাশিত: April 22, 2024 | সময়: 5:00 am | সুমন শেখ

আরও খবর