সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে আম ক্রয় বিক্রয় উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম ক্রয় বিক্রয়ের উদ্ধোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গালিব খান। সোমবার বিকেলে জেলার শিবগঞ্জ বঙ্গবন্ধু ম্যাঙ্গো লাইভ মিউজিয়ামে আম পাড়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানান, আম চাষীদের স্বার্থে এ বছর আম পাড়ার সময় সীমা নির্ধারন না করা হলেও এ সুযোগ কে কাজে লাগিয়ে কোনভাবেই কোন অসাধু চাষী বা ব্যবসায়ী অপরিপক্ক আম পাড়তে পারবেনা। এ ধরনের কাজ করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পত্নী ফারজানা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জাকিউল ইসলাম,শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির সাধারন সম্পাদক টিপু সহ আমচাষী, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি।
এর আগে শুক্রবার সকালে জেলার ভোলাহাট আম ফাউন্ডেশনে ঐ উপজেলায় আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।


প্রকাশিত: May 31, 2022 | সময়: 6:40 am | সুমন শেখ