, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হলেন ড. আব্দুর রউফ। বৃহস্পতিবার রাজশাহী শিক্ষাবোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. আব্দুর রউফ নবাবগঞ্জ সরকারি কলেজের রসায়নে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নিয়োগ পাওয়ার পর তিনি রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দেন। এসময় বোর্ডের অন্যসব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।