সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ট্রাক ও আলু বোঝাই অটোভ্যানের সংঘর্ষে অতুল চন্দ্র বর্মন (৫৭) নামে ওই অটোভ্যানের চালক ঘটনাস্থলে নিহত ও ট্রাক চালক হিরো (৩৪)গুরুত্ব আহত হয়েছেন। রবিবার দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার পাঁচবিবি-জয়পুরহাট বাইপাস সড়কের হানাইল মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহত ট্রাক চালক কে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ভ্যান চালক অতুল চন্দ্র বর্মন জয়পুরহাট সদর উপজেলার বামনপুর দত্তপাড়া গ্রামের মৃত সর্মেশ্বরের ছেলে। আহত ট্রাকচালক হিরোর বাড়ি বগুড়ার ঘোড়ারহাট এলাকায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, রবিবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের সদর উপজেলার পাঁচবিবি-জয়পুরহাট বাইপাস সড়কের হানাইল মোড় হয়ে আলু বোঝাই অটোভ্যানটি হিচমি এলাকার দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই অটোভ্যানের চালক নিহত ও ট্রাকের চালক গুরুত্বর আহত হয়।


প্রকাশিত: February 27, 2024 | সময়: 6:16 am | সুমন শেখ

আরও খবর