বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
অন্যদিকে জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।