বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নে বালুটঙ্গী গ্রামের মহানন্দা নদীতে তার ভাসমান অবস্থায় পাওয়া যায়।
গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রবিবার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে, একজন অজ্ঞাত মহিলার মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। মৃতদেহটি কেউ শনাক্ত করতে পারছেন না। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন স্থান হতে মৃতদেহ টি নদীর স্রোতে ভেসে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।