সর্বশেষ সংবাদ :

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন ড. আখতার

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আখতার ঊদ্দিন আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। এর আগে প্রফেসর ড. আখতার ঊদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত রবিবার আহ্ছানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের নিকট অত্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর হিসেবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন, সিনিয়র সহকারি রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম, সহকারি রেজিস্ট্রার শায়লা জামান বর্ণ, সেকশন অফিসার শ্রীমতি অদিতি দত্ত প্রমুখ।


প্রকাশিত: August 14, 2023 | সময়: 6:16 am | সুমন শেখ

আরও খবর