সর্বশেষ সংবাদ :

মসজিদের দরজার বালা ভেঙ্গে চুরি

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মসজিদের দরজার বালা ভেঙ্গে চুরি করেছে একদল চোরেরা। বৃহস্পতিবার পুঠিয়া পৌরসভার বিলপাড়া গন্ডগোহালী জামে মসজিদে দিবগত রাতে চুরির ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, চোরের মসজিদের ভিতরে থাকা দুইটি মাইকের মেশিন, সোলারের ব্যাটারি, সোলারের অন্যান্য সরমঞ্জান ও দুইটি ফ্যান চুরি করে নিয়ে যায়। ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা চুরির বিষয়টি জানতে পারে। পরে শুক্রবার সকালে মসজিদের সভাপতি মাহাবুবুর রহমান সেলিম পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চুরির বিষয়ে মসজিদের সভাপতি সেলিম বলেন, গত কোরবানির ঈদের সময় আমাদের এলাকায় গরু চুরি অশঙ্কাজন বৃদ্ধি পায়।
এসময় এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় চুরির ঘটনা হ্রাস পায়। বর্তমানে চোরেরা আমাদের এলাকায় আবার তাদের চুরির চামারি শুরু করেছে। গত রাতে মসজিদের দরজার বালা ভেঙ্গে চোরেরা চুরি করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।


প্রকাশিত: July 31, 2023 | সময়: 6:23 am | সুমন শেখ

আরও খবর