একদিন পিছিয়ে গেল এসএ টি-টোয়েন্টির ফাইনাল

স্পোর্টস ডেস্ক: প্রতিকূল আবহাওয়ার কারণে পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের (এসএ২০) ফাইনাল। শনিবারে জায়গায় আগামী রোববার ফাইনালে মাঠে নামবে সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস।
বিবৃতি দিয়ে শনিবার বিষয়টি জানিয়েছে ‘এসএ টি-টোয়েন্টি’ কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী রিজার্ভ ডেতে স্থানীয় সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। জোহানেসবার্গে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে রোববারের আবহাওয়া পূর্বাভাস সেই তুলনায় ভালো। এসএ টি-টোয়েন্টির আশা, সেদিন ঠিকঠাক মতোই ফাইনালের লড়াই মাঠে গড়াবে।
“পিচ গত তিন দিন ধরে কভারের নীচে ঢাকা রয়েছে এবং এই সপ্তাহে গত বুধবার থেকে ২০০ এমএল-এর চেয়েও বেশি বৃষ্টি পড়েছে। দক্ষিণ আফ্রিকা আবহাওয়া দপ্তর শনিবারের বাকি সময়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, রোববারের পূর্বাভাস রয়েছে একটি ঝকঝকে দিনের।” ছয়টি দলের অংশগ্রহণে গত ১০ জানুয়ারি মাঠে গড়ায় এসএ টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর।
একদিন পিছিয়ে গেল


প্রকাশিত: February 12, 2023 | সময়: 6:34 am | সুমন শেখ

আরও খবর