বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় ঈগল বাস কাউন্টার থেকে ১১০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে ডিবি পুলিশ। এ সময় পুলিশ বাস মাস্টার আবুল হোসেনকেও আটক করেন। শনিবার রাতে বাঘা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ঈগল বাসের কাউন্টার থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
রাজশাহী ডিবি পুলিশের মুখপাত্র জানান, বাঘার বাস মাস্টার আবুল হোসেন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৮ টার সময় তারা বাঘা হতে ঢাকা গামী পুরাতন বাস টার্মিনালে অবস্থিত ঈগল কাউন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সামনে একটি বস্তায় ১১০ বোতল ফেন্সিডিল সহ বাস মাস্টার আবুল হোসেনকেও আটক কনের তারা।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান রাজশাহী ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রজু করা হয়েছে। রবিবার সকালে আটক বাসমাস্টারকে আদালতে পাঠানো হয়েছে।