সর্বশেষ সংবাদ :

বাউয়েট এর ২০তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধিঃ 

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২০তম একাডেমিক কাউন্সিল সভা বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

 

 

 

 

একাডেমিক কাউন্সিল সভায় ১৯তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ও ফল ২০২২ সেমিস্টারের ভর্তি বিবরণী উপস্থাপন, বিভিন্ন বিভাগের ফল-২০২১ সেমিস্টারের ফাইনাল, রেফার্ড/ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফলাফল অনুমোদন, শিক্ষকদের উ”চ শিক্ষার ভর্তি, শিক্ষা ছুটির আবেদন অনুমোদন, বিভাগের পাঠ্যক্রম কমিটির অনুমোদন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল বিভাগের কারিকুলামসমূহ হালনাগাদকরন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

 

 

 

উক্ত সভায় সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য-রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: September 29, 2022 | সময়: 10:30 pm | Daily Sunshine

আরও খবর