সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে গ্রামীন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত -১

 

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর মোড়ে গ্রামীন পরিবহন এর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রী প্লাবন ২০, এক যুবকের মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়া আাসা চাঁপাই নবাবগঞ্জ গামী গ্রামীন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) এর সদস্যরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

 

মৃতঃপ্লাবন গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাজনপুর গ্রামের শ্রী অভয় এর ছেলে।

 

এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম কে ফোনে পাওয়া যায়নি বধিায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

সানশাইন / শামি

 


প্রকাশিত: September 10, 2022 | সময়: 11:53 pm | Daily Sunshine