বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পের্টস ডেস্ক: তুরস্কের কোনিয়ায় চলতি ইসলামী সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তুরস্ক থেকে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জাগো নিউজকে জানিয়েছেন, ‘হিটে ইমরানুর ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছেন।’
হিটে ৮ জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন ইমরানুর। আগামীকাল তুরস্ক সময় বিকেল ৪.৩০ মিনিটে ইমরান সেমিফাইনালে দৌড়াবেন। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ইমরানুর তার করা জাতীয় রেকর্ড ভেঙেছিলেন ১০.৪৭ সেকেন্ডে। তুরস্কে তিনি সেই রেকর্ডও ভেঙে দিলেন।