, , ।
স্টাফ রির্পোটার, বাঘা : রাজশাহীর বাঘায় ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাইসহ ৩ জনকে মারপিট করে আহত করেছে ইভটিজার আলী হোসেন সহ তার ৫ বন্ধু।বৃহস্পতিবার সকালে উপজেলার মনিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ঐ শিক্ষার্থী বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ মামলার প্রধান আসামী আলী হোসেন কে আটক করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় মনিগ্রাম এলাকার আলম হোসেনের ছেলে আলী হোসেন ঐ শিক্ষার্থীর হাত ধরে টানা হেঁচড়া করে। এর আগে আলী হোসেন ঐ শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়।
এ দিকে উক্ত ঘটনার পর ঐ শিক্ষার্থী বাড়ি পৌঁছে তাৎক্ষনিক বিষয়টি তার ভাই রাজুকে অবগত করলে রাজু তার বন্ধু রিপন এবং হৃদয় কে সাথে করে মনিগ্রাম বাজারের পাশে এসে আলী হোসেনকে দেখতে পায় । অত:পর ঘটনার কারন জানতে চাইলে আলী হোসেন তার ৫ বন্ধুকে সাথে করে তাদের ৩ জনকে বেধড়ক মারপিট করে আহত করে। ঘটনার পর তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এসে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর রাজু তার বোনকে থানায় এনে ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগ দায়েরের পর বাঘা থানা পুলিশ এ মামলার প্রধান আসামী ইভটিজার আলী হোসেনকে সন্ধ্যায় মনিগ্রাম এলাকা থেকে আটক করতে সক্ষম হন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে শুক্রবার জেলা হাজতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।