বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টা : রাজশাহী নগরীর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুল ইসলাম অসুস্থ হয়ে তার নিজ বাড়ি লক্ষিপুর ভাটাপাড়া এলাকায় চিকিৎসাধীন আছেন। তার পায়ের নার্ভের সমস্যা থাকার কারণে বেশ কয়েকদিন যাবত সে বিছানাগত আছেন। বৃহষ্পতিবার বেলা ২টায় তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন ও আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা শফিকুজ্জামান সুজন প্রমুখ।