সর্বশেষ সংবাদ :

কাঁকন হাট পৌরসভার সাবেক মেয়র মজিদ মাস্টার মারা গেছেন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মজিদ (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় রাজশাহী নগরির নিজ বাসায় মারা যান। বুধবার বাদ জোহর তার নামাজে জানাজা চব্বিশ নগর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চব্বিশ নগর ডাইংপাড়া সরকারি গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আব্দুল মজিদ গোদাগাড়ী উপজেলার বর্তমানে আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি দীর্ঘদিন গোদাগাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ২০০৯ সালে বিএনপি ছেড়ে থেকে আওয়ামী লীগে যোগদান করেন।
তিনি কাকন হাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক এবং পরপর তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেতনা।


প্রকাশিত: October 22, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ

আরও খবর