সর্বশেষ সংবাদ :

মাথায় আঘাত, স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হাসান আলি

স্পোর্টস ডেস্ক: তানজিদ হাসান তামিমের ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলি। আঘাত এতটাই গুরুতর যে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে আগে বোলিং করছে সফরকারীরা। অষ্টম ওভারে আক্রমণে আসেন হাসান আলি। ওই ওভারের পঞ্চম বলে প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তামিম। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি হাসান। তবে পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন।
এরপর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। হাসানের অসমাপ্ত ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা। শুরুতে আঘাত গুরুতরই মনে হয়েছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার পর আবারও মাঠে ফিরেছেন হাসান আলি। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা আবারও ফিরে গেল বসুন্ধরা কিংসের ঘরে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে তারা।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে কিংস। দ্বিতীয়ার্ধে জয়ের গোল দুটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন ও মিডফিল্ডার সোহেল রানা। লিগের ১৭তম রাউন্ডের এই ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী লড়াইয়েই পরিণত হয়েছিল। সমীকরণ ছিল জিতলেই চ্যাম্পিয়ন কিংস, আর আবাহনী জিতলে টিকে থাকত শিরোপার আশা।
তবে কোনো নাটকীয়তার সুযোগই দেয়নি কিংস। শেষ দিকে দুর্দান্ত দুই গোলে ম্যাচ নিজেদের করে নেয় তারা। ২০১৮ সালে শীর্ষ লিগে অভিষেকের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছিল বসুন্ধরা কিংস। তবে গত মৌসুমে সেই আধিপত্য ভেঙে প্রথমবারের মতো শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার অবশ্য মোহামেডান অনেক আগেই ছিটকে পড়ে শিরোপার লড়াই থেকে। সুযোগটা কাজে লাগিয়ে আবারও সিংহাসনে ফিরল কিংস।
ম্যাচের আগে দুই দলের মধ্যে ব্যবধান ছিল মাত্র এক পয়েন্ট। ফলে ড্র হলেও আবাহনীর কাজ কঠিন হয়ে যেত। কিন্তু কিংস কোনো হিসাবের সুযোগ রাখেনি। ৭৫তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন।
গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আবারও আঘাত হানে কিংস। দুই মিনিট পর বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত শটে জাল কাঁপান সোহেল রানা। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস। অন্যদিকে আরেকটি মৌসুম শূন্য হাতেই শেষ হতে যাচ্ছে আবাহনীর। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সমর্থকদের শেষ আশা ছিল লিগ শিরোপা। কিন্তু সেই স্বপ্নও গুঁড়িয়ে দিল কিংস।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ

আরও খবর