, , ।
স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহী বিভাগের বিরুদ্ধে ২১ রানের লিড নিয়েছে বরিশাল বিভাগ। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ( ২০ অক্টোবর) আগের দিনের ৫ উইকেটে করা ৪২৪ রান নিয়ে খেলতে নেমে
নাঈম আহমেদের দ্বিশতকে রাজশাহী বিভাগ ৭ উইকেটে ৪৫৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। রাজশাহীর নাঈম ১৭৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন খেলতে নামেন। স্বপ্ন ছিল দ্বিশতক পূরণের। শরীরে হাল্কা জ্বর নিয়েই খেলতে নেমে অবশেষে তিনি সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হন। তিনি ২৬৭ বল খেলে ২৬ টি চার ও ১ট ছয় মেরে দ্বিশতক পূর্ণ করেন। তিনি ২০২ রানে অপরাজিত থাকেন। আর সেই সাথেই ইনিংস ঘোষণা করেন রাজশাহীর অধিনায়ক প্রীতম কুমার। গত এনসিএলে অভিষেক হয় ২১ বছর বয়সি রাজশাহী বিভাগের এই ড্যান্সি লেফটি ব্যাটার নাঈম আহম্মেদের। এই ভেন্যুতে এনসিএলে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান।
২২৮ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসের শুরুটা ভালোই করে বরিশালের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাওয়াদ আবরার ও ইফতেখার ইফতি। দলীয় ৮৪ রানে বরিশালের ১ম উইকেটের পতন হয়। ব্যক্তিগত ২৬ রানে মেহেরাব হোসেন অহিনের বলে আউট হন বরিশালের অধিনায়ক ইফতি। বরিশালের অপর উদ্বোধনী ব্যাটসম্যান জাওয়াদ আবরার একটি ঝড়ো ইনিংস খেলে নেহাদের বলে ৯১ রানে এলবিডব্লিউ হন। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৯ রানের ইনিংসে ব্যক্তিগত ২৪ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ। রাজশাহীর বোলারদের মধ্যে শফিকুল, মেহরব, সানজামুল ও নেহাদ ১টি করে উইকেট লাভ করেন।