লালপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর-বাঘা সড়কের পাইকপাড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আজাদ আলী (৫৭) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিহত আজাদ আলী লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। ঐদিন সকালে পাইকপাড়া বাজারের মেঘনা পানস্টোরের সামনে পাকা সড়কে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই আজাদ আলীর লাশ দাফন সম্পন্ন হয়েছে।


প্রকাশিত: October 15, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ