, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নলডাঙ্গার ৫৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নলডাঙ্গা উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বছর দুর্গাপূজা উপলক্ষে ছুটি বৃদ্ধি করেছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।