সর্বশেষ সংবাদ :

লালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে ফেন্সিডিল বহনকালে শাহরিয়ার রহমান শিয়াম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ১২টায় লালপুর থানার বেরুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শাহরিয়ার রহমান শিয়াম হলেন রাজশাহীর বাঘা থানার ভানুকর গ্রামের বাসিন্দা শাকিলুর রহমানের ছেলে।
র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। তিনি শুধু ফেন্সিডিল নয়, গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
র‌্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে শিয়ামের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মাদক ব্যবসার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: September 2, 2025 | সময়: 3:43 am | সুমন শেখ

আরও খবর