সর্বশেষ সংবাদ :

রাজশাহীর বাঘায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা থানার চন্ডিপুর ৩ খুঁটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট-সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নাম মো: শাহিনুর ইসলাম (৩৮), পিতা মৃত সাইফুল ইসলাম, গ্রাম রাধাকান্তপুর, থানা লালপুর, জেলা নাটোর।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় এসআই মহিদুল ইসলামের নেতৃত্বে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শাহিনুর ইসলামকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের হেফাজতে ইয়াবা রাখার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা যার নম্বর-১৮, তারিখ: ২৬/০৪/২০২৬) দায়ের করা হয়েছে।
মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় রুজু করা হয় বলে পুলিশ নিশ্চিত করেন ।
পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: April 27, 2026 | সময়: 8:07 pm | Daily Sunshine

আরও খবর